ঢাকায় রোহিঙ্গাদের যে নামে অভিহিত করেছেন পোপ

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০১:৫২
image

 

নিজের বৈশিষ্ট্যের বাইরে গিয়ে মিয়ানমারে ‘রোহিঙ্গা’ প্রশ্নে নীরব থাকতে দেখা গেছে ভ্যাটিকান পোপ ফ্রান্সিসকে। বাংলাদেশ সফরে আসার পর পোপ সরাসরি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেন কিনা, বিপন্ন এ জনগোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন কিনা তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। বৃহস্পতিবার পোপের প্রথমদিনের বাংলাদেশ সফর পর্যবেক্ষণ করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস মনে করছে, পোপ এখানে আসার পর তিনি তার সেই পুরনো কণ্ঠস্বর খুঁজে পেয়েছেন। সরাসরি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করলেও অনেকটাই কাছাকাছি যেতে পেরেছেন তিনি।

পোপ ও রোহিঙ্গা শিশু

নিউ ইয়র্ক টাইমসের ওই বিশ্লেষণে আরও বলা হয়েছে, পোপ বাংলাদেশে রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার হলেও এখানেও সরাসরি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করতে দেখা যায়নি তাকে। আবার মিয়ানমারের মতো অতোটা পরোক্ষভাবেও কথা বলেননি তিনি। ঢাকায় এসে পোপের দেওয়া বক্তৃতা শুনে স্পষ্ট করেই বোঝা গেছে তিনি রোহিঙ্গাদেরকে নিয়ে কথা বলছেন। কিন্তু এক্ষেত্রে রোহিঙ্গাদের নাম উচ্চারণ করার পরিবর্তে তাদেরকে ‘রাখাইন রাজ্য থেকে আসা শরণার্থী’ বলে উল্লেখ করেছেন ফ্রান্সিস।মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬ লাখেরও বেশি রোহিঙ্গার মানবিক সুরক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন পোপ।

মিয়ানমারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবিক আবেদন জানাতে গিয়ে চলতি বছরেই দুই দুইবার রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেছেন পোপ ফ্রান্সিস। তবে এবার মিয়ানমারে এসে রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করতে সফর শুরুর আগেই স্থানীয় কার্ডিনালের পক্ষ থেকে পোপকে সতর্ক করা হয়েছিল। শব্দটি উচ্চারণ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছিল উগ্র বৌদ্ধদের সংগঠনগুলো। প্রটোকল ভেঙে প্রথমদিনেই পোপকে বাধ্য করা হয়েছিল সেনা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে। মঙ্গলবার নেপিদোতে পোপ মিয়ানমার সফরের মূল বক্তব্য হাজির করেন। সেই ভাষণে সরাসরি রোহিঙ্গা শব্দটি উচ্চারণ না করায় মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একাংশ হতাশা ব্যক্ত করে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আরেক অংশ ইঙ্গিত দেয়, মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে,সংখ্যালঘু ক্যাথলিকদের সুরক্ষা দিতে আর রোহিঙ্গাদের ওপর নিপীড়ন জোরদারের আশঙ্কা থেকেই পোপ ফ্রান্সিস পৃথিবীর সবচেয়ে বিপন্ন ওই জনগোষ্ঠীর নাম উচ্চারণে সমর্থ হননি। বুধবার (২৯ নভেম্বর) ইয়াঙ্গুনে এক সংবাদ সম্মেলনে পোপের অবস্থানের ব্যাখ্যা হাজির করে ভ্যাটিকান। ভ্যাটিকান মুখপাত্র এবং প্রভাবশালী মার্কিন সাংবাদিক গ্রেগ বুরকে বলেন, ‘ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করেননি তার মানে এই নয় যে তিনি রোহিঙ্গাদেরকে নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছেন।’

প্রকাশ্যে রোহিঙ্গা নিয়ে কথা না বললেও একান্ত বৈঠকে পোপ এ ব্যাপারে সোচ্চার ছিলেন বলেও ইঙ্গিত দিয়েছেন বুরকে। 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম