নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৭, ১১:১৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১১:১৮

নাইজেরিয়ার একটি ব্যস্ততম বাজারে শনিবারের জোড়া আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন অন্তত ৪৭ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ শনিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের বিউ শহরে এই হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ এর দায়ভার স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী দুজনই নারী ছিল। একজন হামলাকারী বাজারের মাঝামাঝি এবং অন্যজন বাজারের প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় আলিয়ু ইদ্রিসা জানিয়েছেন, ত্রাণকর্মীরা বোকো হারামের সঙ্গে আট বছর ধরে চলা সংঘাতে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণের সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, বোকো হারাম প্রায়ই ভিড়ের মধ্যে হামলা চালাতে আত্মঘাতী বোমারুদের ব্যবহার করে। এসব আত্মঘাতীর মধ্যে মাঝেমধ্যেই নারী ও কিশোরীরাও থাকে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম