জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়া হিতে বিপরীত হবে: জার্মানি

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৭, ০৩:২২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০৩:২৯

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে তা ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিচুক্তিতে উপনীত হওয়ার পথে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিচ্ছেন; এ খবরের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সিগমার গ্যাব্রিয়েল বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার আলোচনার মাধ্যমেই জেরুজালেম নিয়ে সৃষ্ট সংকটের সমাধান আসতে পারে। এই সংকটকে আরও ঊর্ধ্বমুখী করে এমন যে কোনও পদক্ষেপ হবে হিতে বিপরীত।

সিগমার গ্যাব্রিয়েল বলেন, জেরুজালেমের বিষয়ে জার্মানির অবস্থানে কোনও পরিবর্তন হবে না। বরং দুই পক্ষের পক্ষের মধ্যে আলোচনায় বার্লিন মধ্যস্থতা অব্যাহত রাখবে।

এদিকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে নিজের এমন অবস্থানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে এজন্য তিনি কোনও সময়সীমা উল্লেখ করেননি।

উদ্ভূত পরিস্থিতিতে জেরুজালেম নিয়ে সীমা লঙ্ঘন না করতে ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার আঙ্কারায় দলীয় এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘জনাব ট্রাম্প, জেরুজালেম প্রশ্নে আপনার অবস্থান মুসলিমদের জন্য সীমা লঙ্ঘনের শামিল।’

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম