জেরুজালেম ইস্যুতে ওআইসি’র জরুরি বৈঠক আহ্বান তুরস্কের

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:০৮

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির প্রশ্নে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সংস্থাটির বর্তমান সভাপতি দেশের প্রধান হিসেবে তিনি এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেরুজালেম ইস্যুতে ওআইসি’র জরুরি বৈঠক আহ্বান তুরস্কের ইব্রাহিম কালিন বলেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস ইস্যুতে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হওয়ায় আগামী ১৩ ডিসেম্বর ওআইসি'র সদস্য দেশগুলোর নেতারা ইস্তানবুলে বৈঠকে বসবেন।

এদিকে জেরুজালেম ইস্যুতে বুধবার মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এদিন তিনি বিষয়টি নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ এসবেসি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে ফোনে কথা বলেন।

তুর্কি প্রেসিডেন্টের দফতর সূত্র জানিয়েছে, এরদোয়ান মুসলিম দেশগুলোর নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে।

এরদোয়ান বলেন, পবিত্র বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মুসলিম উম্মাহ’র অনৈক্যের কারণে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছে। ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, ইসরায়েলি প্রচেষ্টাকে সমর্থন দেওয়া শুধু আন্তর্জাতিক আইনেরই লঙ্ঘন নয়; বরং এটি মানবতার ওপর গুরুতর আঘাত।

এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র দায়েশ (আইএস) তৈরি করেছে। এরপর এখন তারা এই পথে হাঁটছে?

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, বর্তমান পরিস্থিতিতে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আমেরিকার বিপজ্জনক সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিতে হবে।

তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রধান এজেন্ডাগুলোর মধ্যে ফিলিস্তিন, বায়তুল মুকাদ্দাস ও ইসরায়েলের অন্যায় তৎপরতা মোকাবিলা অন্যতম।

এর আগে ওআইসি’র এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইসরায়েল দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে সুস্পষ্ট আগ্রাসনের শামিল। সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি