ফিলিস্তিনকে বৈঠক বাতিল না করতে ট্রাম্পের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ০৯:০২
image

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি দেয়ার পর ঘোষণার প্রতিবাদে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পূর্ব নির্ধারিত সাক্ষাতও বাতিল করে দেবার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউজ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ফিলিস্তিনকে বৈঠক বাতিল না করতে ট্রাম্পের হুঁশিয়ারি

প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন ফিলিস্তিনিরা। গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষে অনেক আহত হয়েছে।

বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করছি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়।’

স্বীকৃতি দেবার পর চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। গাজা ও পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এসব ঘটনার মধ্যেই ফিলিস্তিনকে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। এই মাসের শেষের দিকে সেই অঞ্চলে এক সফরে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কিন্তু সেই সময়ে তাকে 'স্বাগত জানানো হবে না' বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা জিব্রি রাজৌব।

তবে নির্ধারিত বৈঠক ফিলিস্তিন যাতে বাতিল না করে সেই মর্মে আগেই হুঁশিয়ারি দিয়ে হোয়াইট হাউস বলেছে, এই ধরনের সিদ্ধান্ত বরং আরো উল্টো ফল বয়ে আনবে।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের