গুজরাটে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৭, ১২:২৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭

ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ৮৯টি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। এরইমধ্যে ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি। সকাল ১০টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৫ শতাংশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

সস্ত্রীক ভোট দেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র দল বিজেপি ২২ বছর ধরে গুজরাট শাসন করে আসছে। এবারের নির্বাচনেও দলটির ভালো প্রভাব থাকবে। তবে বিজেপি’র ভোটব্যাংক হিসেবে পরিচিত প্যাটেলরা এবার দ্বিধাবিভক্ত হওয়ায় শেষ মুহূর্তে সব হিসাব উল্টে যেতে পারে বলে মনে করছেন অনেকে।

সকালে নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান বিজয় রূপাণি। তিনি বলেন, রাজ্যে যে কাজ হয়েছে তার নিরিখেই মানুষ নিজেদের মত জানাবেন। তাই এখানে চ্যালেঞ্জের কোনও প্রশ্নই নেই।

রাজকোট জেলার ৮টি আসনের মধ্যে গতবার ফলাফল ছিল চার-চার। এবার কংগ্রেসের ঝুলিতে ভোট কতটা যায়, তার ওপরই নির্ভর করছে ভোটের ভাগ্য।

বাড়তি নজর থাকবে সুরাটেও। গতবার জেলার ১৬টি আসনের মধ্যে ১৫টিই দখল করে বিজেপি। গুজরাটের বাণিজ্যিক রাজধানীতে এবার নোটবন্দি ও জিএসটি’র প্রভাব কতটা পড়ে তা নিয়ে কৌতুহলী রাজনৈতিক মহল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের ভোটদাতাদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গুজরাট নির্বাচন গণতন্ত্রের লড়াই।

গুজরাটের বিজেপি প্রধান জিতু ভাগানির দাবি, গতবারের তুলনায় ভালো ফল হবে এবার। ১৫০টি আসনে জয়ী হবে বিজেপি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম