কংগ্রেসে রাহুল যুগের সূচনা

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৯:৫৩
image

ভারতের ঐতিহাসিক রাজনৈতিক দল কংগ্রেসে নতুন যুগের সূচনা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। এ পদে তার বিরুদ্ধে কেউ প্রার্থী ছিলেন না। শনিবার (১৬ ডিসেম্বর) রাহুল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এনডিটিভি এবং আনন্দবাজার পত্রিকার খবর থেকে ভারতীয় কংগ্রেসে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তরের এই খবর পাওয়া গেছে। ২০১৩ সালের জানুয়ারিতে রাহুল গান্ধীকে কংগ্রেসের সহসভাপতি করা হয়। তারপর থেকে তিনি দলের দ্বিতীয় প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রাহুল গান্ধী

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গুজরাটের বিধানসভার নির্বাচন নিয়ে ব্যস্ত রাহুল। সে কারণেই নির্বাচিত হওয়ার দিনে আনুষ্ঠানিক দায়িত্ব নিচ্ছেন না তিনি। গুজরাটের ভোটপর্ব শেষ হওয়ার আরও দুই দিন পর তিনি দায়িত্ব নেবেন।  কংগ্রেস সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার (১৬ ডিসেম্বর) রাহুল আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করবেন বলে । ওই দিন টানা ১৯ বছর কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করা সোনিয়া গান্ধী পুত্র রাহুলের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিবেন। এর মাধ্যমে ভারতীয় কংগ্রেসের নেতৃত্ব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হস্তান্তরিত হবে।
শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেসের বর্তমান সভাপতি ৭০ বছর বয়সী সোনিয়া আর আগের মতো দায়িত্বপালন করতে পারছিলেন না। এ কারণে কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন অনেকটা অনুমিত ছিল। তবে দলীয় সভাপতির পদ থেকে সরে গেলেও কংগ্রেসের পার্লামেন্ট দলীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করে যাবেন সোনিয়া।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম