নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নিন্দা

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ০০:২৪

নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার শামীম আহমেদ  স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সন্ত্রাসীদের বিচার চায়।
নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের নিন্দা

নিউ ইয়র্কের ম্যানহাটনের বাস টার্মিনালের বিস্ফোরণে জড়িত সন্দেহে  আটক আকায়েদকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে নিউ ইয়র্ক পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণের ঘটনাটিকে জঙ্গি হামলা মনে করছে তারা। নিউ ইয়র্ক পুলিশ আনুষ্ঠানিকভাবে ২৭ বছর বয়সী আকায়েদের জাতীয়তা নিশ্চিত করেনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার বাংলাদেশি জাতীয়তা নিশ্চিত করা হয়েছে। সাত বছর আগে বাংলাদেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা গেছে।

বাংলাদেশের প্রেস মিনিস্টার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘নিউ ইয়র্কে সোমবার সকালের ঘটনাসহ বিশ্বের যেকোনও স্থানে যেকোনও ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার নিন্দা জানায় বাংলাদেশ।’ 

মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, আটক আকায়েদ উল্লাহ ৭ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র গেছেন। শামীম আহমেদ  স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, বলা হয়, ‘ একজন সন্ত্রাসী তার জাতি ও ধর্ম নির্বিশেষে একজন সন্ত্রাসী। তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত।’

নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস ও’নেইল দাবি করেছেন, ২৭ বছর বয়সী সন্দেহভাজনের নাম আকায়েদ উল্লাহ। তার শরীর পুড়ে যাওয়ার পাশাপাশি জখম হয়েছে। এখন তিনি হাসপাতালে রয়েছেন। এরইমধ্যে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

/আরএ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম