এবার সু চির 'ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ড প্রত্যাহার

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৭, ১২:৪০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১২:৪৩
image

'ফ্রিডম অব ডাবলিন সিটি' অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে অং সান সু চি'র নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এবার সু চির 'ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ড প্রত্যাহার প্রতিবেদনে বলা হয়, সু চি'কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার 'ফ্রিডম অব ডাবলিন' পুরস্কার ফিরিয়ে দেন।

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাংলাদেশ পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের মুখে ‍উঠে আসে সেনাসদস্যদের বর্বরতার কথা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও। 

সারাবিশ্বেই ব্যাপক সমালোচিত হতে থাকেন সু চি। এর পর নভেম্বরে সু চি'র 'ফ্রিডম অব দি সিটি' খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ'স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

এবার ডাবলিনেও হারালেন সম্মাননা। আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি'কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম