ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৭, ০৯:০০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৫

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ৬ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পটির কেন্দ্র ছিল পশ্চিম জাভার সিপাতুজাহ এলাকা। গভীরতা ছিল ৫৭ মাইল।ইন্দোনেশিয়ান মেটিয়রলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি রেকর্ড করা হয় স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে। এর এপিসেন্টার ছিল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তাসিকমালয়া শহরের ৪৩ কিলোমিটার দূরে।

ন্যাশনাল ডিজাস্টার মিসিগেশন এজেন্সির মুখপাত্র সুতোপো পারও নাগ্রহ জানান, ভূমিকম্পে পশ্চিম জাভায় ধ্বংসস্তূপে চাপা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে পেকালংগান এলাকায়। 

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পকবলিত এলাকায় আফটার শক আঘাত হানতে পারে। উপকূলীয় কিছু এলাকায় প্রথমে সুনামি সংকেত জারি করা হলেও পরে অবশ্য তা তুলে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের কারণে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেল ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেকে।

ভৌগোলিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্প বা সুনামির আঘাত নতুন নয়। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যে দেশটির অবস্থান। ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ৯ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে নিহত হন কয়েক হাজার মানুষ। ২০১৭ সালের জানুয়ারিতেও ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম