বাংলাদেশ ও নেপালের সঙ্গে মোটরযান চুক্তি কার্যকরের পরিকল্পনা ভারতের

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:১৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৪:২৫

ভুটানের অনুমোদন পাওয়ার বিষয়টি অমীমাংসিত রেখেই শুধু বাংলাদেশ ও নেপালের সঙ্গে বিবিআইএন মোটরযান চুক্তি (এমভিএ) কার্যকর করার পরিকল্পনা করছে ভারত। এ চুক্তির আওতায় তিন দেশের মধ্যে অবাধে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল করতে পারবে। ভারতের একজন মন্ত্রী মঙ্গলবার রাজ্যসভাকে এক লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

বিবিআইএন সড়ক পরিকল্পনা

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল নিজেদের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী মোটরযান চলাচলের ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করে। ভুটান এখনও চুক্তিটি কার্যকর করার জন্য অনুসমর্থন জানায়নি। ভারতের সড়ক, মহাসড়ক ও নৌ পরিবহণ মন্ত্রী মানসুক এল মান্দাভিয়া এক লিখিত জবাবে রাজ্যসভাকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘ভুটান এমভিএ সমর্থন করলেও এখনও তা অনুসমর্থন করেনি। তবে বাংলাদেশ, ভারত আর নেপাল তা অনুমোদন দিয়েছে।

তিনি আরও জানান, তিন দেশের মধ্যেই চুক্তিটি কার্যকর করার কৌশল নির্ধারণে বাংলাদেশ ও নেপালের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু করেছে ভারত।

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম