বাড়িতে থেকে ২৪ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৬আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৭

 

 

রাতের বেলা অভিযান চালিয়ে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন বাড়ি থেকে ২৪ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি কারাবন্দি সোসাইটির বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বুধবার এই খবর জানায়।

ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক এক ফিলিস্তিনি


ফিলিস্তিনি কারাবন্দি সোসাইটির এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার রাতে পশ্চিম তীরের রামাল্লাহ ও নাবালুস শহরের বিভিন্ন বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। সে সময় ১৮ জনকে গ্রেফতার করা হয় বলে খবরে উল্লেখ করা হয়।

জেরুজালেম কারাবন্দিদের পারিবার কমিটির প্রধান আমজাদ আবু আসাব বলেন, জেরুজালেমের কাছে আল ইসাবিয়া এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

‘চিহ্নিত’ ফিলিস্তিনিদের খোঁজার অজুহাতে ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক ধর-পাকড় শুরু করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, ৬ হাজার ৪০০ এর বেশি ফিলিস্তিনি এখন ইসরায়েলের কারাগারে আটক রয়েছে।

এর আগে সোমবার ফিলিস্তিনি কারাবন্দীদের সংগঠন প্রিজনার ক্নাব জানিয়েছিল, পশ্চিম তীর ও জেরুজালেম থেকে ৪৩০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। এর মধ্যে ২৩১ জন শিশু, ৯ জন নারী ও তিন জন আহত ফিলিস্তিনি রয়েছে। আর ৬ ডিসেম্বরের পর থেকে শনিবার পর্যন্ত পশ্চিম তীরে ২ হাজার ৮০৯ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একই সময়ে গাজা উপত্যকায় চিকিৎসা নিয়েছেন ৬২৪ জন।

মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির বাইরে গিয়ে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকেই ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ফিলিস্তিনে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরায়েলি বাহিনীর। বিক্ষোভ দমনে ব্যাপক ধর-পাকড় শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

 

/আরএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম