পর্নোগ্রাফি কেলেঙ্কারি: ব্রিটিশ উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ১২:২২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১২:৫১
image

অফিসে নিজের ব্যক্তিগত  কম্পিউটারে পর্নোগ্রাফি রাখার অভিযোগে পদত্যাগ করলেন ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ড্যামিয়েন গ্রিন। মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাকে পদত্যাগ করতে বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটা জানা যায়।

পর্নোগ্রাফি কেলেঙ্কারি: ব্রিটিশ উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদনে বলা হয়, থেরেসা মে’র সবচেয়ে ঘনিষ্ঠদের একজন ছিলেন ড্যামিয়েন। তবে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ছিলেন তিনি। গত মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, ড্যামিয়েনে  অফিসের কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়া গেছে। কিন্তু এ ব্যাপারে তিনি ‘ভুল ও বিভ্রান্তিকর’ বিবৃতি দিয়েছিলেন। পরে তদন্ত করে দেখা যায় যে তার কম্পিউটারে অশ্লীল জিনিস রয়েছে।

এসব অভিযোগে বৃহস্পতিবার তাকে পদত্যাগ করতে বলা হয়। তবে গ্রিন দাবি করেন, তার কম্পিউটারে যা পাওয়া গেছে সেটা সম্পর্কে তিনি জানেন না।

তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে। মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনঙ্গ করায় আমাকে এমনটা করতে হচ্ছে এবং আমি এর জন্য দুঃখিত।’

৬১ বছর বয়সী ডেমিয়েন গ্রিনের বাধ্যতামূলক পদত্যাগের মধ্য দিয়ে গত দুই মাসে তিনজন ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। গত নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালন এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের মন্ত্রী প্রীতি প্যাটেল পদত্যাগ করেছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক