অস্ট্রেলিয়ায় ‘ইচ্ছে করেই’ গাড়িচাপা দেওয়া হয় পথচারীদের

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৪আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৩
image

অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়ির ধাক্কায় ১৪ জন আহত হওয়ার ঘটনাকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে উল্লেখ করেছে দেশটির পুলিশ। গাড়িতে থাকা দুজনকে আটকও করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

অস্ট্রেলিয়ায় ‘ইচ্ছে করেই’ গাড়িচাপা দেওয়া হয় পথচারীদের

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জানুয়ারিতে মেলবোর্নের বুর্ক স্ট্রিট শপিংমলের সামনে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন চারজন ও আহত হয়েছিলেন ২০ জন। তাদের স্মরণে একটি স্তম্ভ তৈরির ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, এই দুই ঘটনার কোনও যোগসাজশ তারা এখনও খুঁজে পাননি। আর সন্ত্রাসী হামলা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এটা ইচ্ছাকৃত ছিল বলে দাবি তাদের।

বৃহস্পতিবার দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে ব্যস্ত ফ্লিন্ডার্স রাস্তায় গাড়ি হামলা চালানো হয়। ভিক্টোরিয়া পুলিশ জানায়, গাড়িচালকসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এই হামলার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। পুলিশ আটক দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।

আহতদের চিকিৎসা দিচ্ছেন প্যারামেডিকরা। দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া। আহতদের একজন শিশু এবং মাথায় আঘাত লাগার কারণে তার অবস্থা গুরুতর।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম