অস্ট্রেলিয়ায় পথচারীদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় চালক গ্রেফতার

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৭:১৫

অস্ট্রেলিয়ার মেলবোর্নে গাড়ির ধাক্কায় ১৪ জন আহত হওয়ার ঘটনায় গাড়িটির চালকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহত ১৪ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। মাথায় আঘাত লাগার কারণে তার অবস্থা গুরুতর।

অস্ট্রেলিয়ায় পথচারীদের গাড়িচাপা দেওয়ার ঘটনায় চালক গ্রেফতার পুলিশ বলছে, ইচ্ছাকৃতভাবেই এ হামলা চালানো হয়েছে। তবে এখনই একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করার সময় আসেনি। পুলিশ কমিশনার রাসেল ব্যারেট বলেছেন, হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এ বছরের জানুয়ারিতে মেলবোর্নের বুর্ক স্ট্রিট শপিংমলের সামনে গাড়ির ধাক্কায় নিহত হন চারজন। আহত হন ২০ জন। তাদের স্মরণে একটি স্তম্ভ তৈরির ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, এই দুই ঘটনার কোনও যোগসাজশ তারা এখনও খুঁজে পাননি।

বৃহস্পতিবার দুপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর ফ্লিন্ডার্সের ব্যস্ত রাস্তায় এ গাড়ি হামলা চালানো হয়। আহতদের চিকিৎসা দিচ্ছেন প্যারামেডিকরা। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম