দক্ষিণ কোরিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ২৯

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ২১:৪৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২১:৫৫

দক্ষিণ কোরিয়ার একটি বহুতল ভবনে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ৬০ জনের বেশি অগ্নিনির্বাপন কর্মী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

দক্ষিণ কোরিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ২৯ অগ্নিকাণ্ডের শিকার আট তলা ভবনটি রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরের জেসিওন শহরে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনের নিচ তলার পার্কিং থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। তবে কর্মকর্তারা এখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

ভবনের ভেতর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অগ্নিকাণ্ডের শুরু হওয়ার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে উঠে যান। পরে ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া গেছে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফিটনেস সেন্টার বা জিমে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

অগ্নিনির্বাপন দফতরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড শুরু হলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে বাথরুমে আশ্রয় নেন। এর ফলে তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ আরও ক্ষীণ হয়ে পড়ে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম