যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে 'কালো তালিকাভূক্ত' মিয়ানমারের জেনারেল

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
২২ ডিসেম্বর ২০১৭, ১০:১১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ২৩:৫৪
image

মিয়ানমারের এক জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  মং মং সো নামের ওই সেনা কর্মকর্তা দেশটির পশ্চিমাঞ্চলীয় কমান্ডের শীর্ষ পদে নিয়োজিত ছিলেন। রাখাইন প্রদেশ ওই কমান্ডের আওতাধীন। মং সোর নেত্বত্বেই সেখানে নিধনযজ্ঞ চালায় সেনাবাহিনী। মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে আগেই যুক্তরাষ্ট্রের 'কালো তালিকা'য় অন্তর্ভূক্ত হয়েছিলেন এই সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্র বলছে, তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তাদের মানবাধিকার হরণ ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রমাণ।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে 'কালো তালিকাভূক্ত' মিয়ানমারের জেনারেল

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতা জোরালো হওয়ার পর হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ছয় লাখেরও বেশি মানুষ। বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে মানবতাবিরোধী অপরাধের আলামত। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ আখ্যা দিয়েছে। রাখাইন সহিংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রও। সেই রাখাইনের শীর্ষ সেনা কর্মকর্তা  মং মং সো-কে গত মাসে কোনও কারণ উল্লেখ না করেই অন্যত্র স্থানান্তর করে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবার মার্কিন অর্থ দফতর এক বিবৃতিতে জানিয়ে দিলো, মং মং সো নামের ওই জেনারেল রোহিঙ্গা নিধনযজ্ঞে জড়িত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন অর্থ দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার মং মং সোর বিরুদ্ধে নিধনযজ্ঞে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। মং সোর তত্ত্বাবধানে থাকা সেনারাই রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়েছে। লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অর্থ বিভাগের মন্ত্রী স্টিভেন টি মনুচিন বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছে। তাদের বিরুদ্ধে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের সব সম্পদ জব্দ করছে ও তাদের কার্যক্রমের নিন্দা জানাচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বার্তা দিচ্ছে যে অন্যায়কারীরা কখনও পার পাবে না।‘

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আরোপিত নিষেধাজ্ঞাকে মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর প্রথম জেনারেল হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়লেন মং মং সো। ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে টিলারসন বলেছেন, ‘আমাদের অবশ্যই উদাহরণ তৈরি করতে হবে। আজকের ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত তৈরি করলো।’

চলতি মাসেই মিয়ানমার প্রবেশে বাধার সম্মুখীন হয়েছেন জাতিসংঘের তদন্তকারী কর্মকর্তা। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে জানুয়ারিতে দেশটি সফর করার কথা ছিল তার। তবে বুধবার (২০ ডিসেম্বর) মিয়ানমার জানিয়ে দেয়, ওই তদন্তকারীকে আর কোনও সহযোগিতা দেওয়া হবে না।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম