ব্রিটিশ সেনারা আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে: থেরেসা মে

অদিতি খান্না, যুক্তরাজ্য
২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৪১

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসকে নিশ্চিহ্ন করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাইপ্রাস সফরকালে শুক্রবার দেশটির ব্রিটিশ ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তার এ সফরকে সেনাদের জন্য বড়দিনের উপহার হিসেবে দেখা হচ্ছে।

থেরেসা মে সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইপ্রাসের অ্যাকরোতিরি ঘাঁটিতে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের পুরুষ ও নারী সদস্যদের কাজের প্রশংসা করেন। এ ঘাঁটিতে কর্মরত ব্রিটিশ সেনারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মধ্যপ্রাচ্যে আইএসকে নিশ্চিহ্ন করে দেওয়ার লড়াইয়ে তাদের জোরালো ভূমিকা ছিল।

থেরেসা মে বলেন, তিন বছর আগে দায়েশ (আইএস) ইরাক ও সিরিয়ায় কথিত খিলাফত ঘোষণা করে। সেখানে তারা বর্বর কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি স্বর্গরাজ্য গড়ে তোলে। সেখান থেকে আমাদের দেশের রাস্তায় হত্যাযজ্ঞ চালানোর ষড়যন্ত্র করা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। কথিত সেই খিলাফত ধ্বংস হয়েছে। ইরাক ও সিরিয়ায় তাদের আর উল্লেখযোগ্য কোনও ভূমি নেই। এই কৃতিত্ব আপনাদের। এজন্য আপনাদের গর্বিত হওয়া উচিত।

২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো সিরিয়া অভিযানে অংশ নেয় সাইপ্রাসের ঘাঁটিতে দায়িত্বরত ব্রিটিশ সেনারা। সেখানকার একটি বিমানঘাঁটি থেকে উড়ে গিয়ে সিরিয়ার আইএস ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাজ্যের টর্নেডো জিআরফোর যুদ্ধবিমান।

সাইপ্রাসের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় যুক্তরাজ্যের ওই জঙ্গিবিরোধী অভিযানকে স্বাগত জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ সাইপ্রাস সফরে এসে বৃহস্পতিবার আইএসবিরোধী লড়াইয়ে ব্রিটিশ সেনাদের ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

/এমপি/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম