বড়দিনের বার্তায় শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ০৭:৪৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৪:১৫

‘আপন ভূমি থেকে বিতাড়িত’ লাখো শরণার্থীদের দুর্দশাকে এড়িয়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রবিবার (২৪ ডিসেম্বর) ভ্যাটিকানে বড়দিনের আগের সন্ধ্যায় জড়ো হওয়া সব বয়সী মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

বড়দিনের বার্তায় শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান পোপ ফ্রান্সিসের শরণার্থীদের মেরি ও জোসেফের সঙ্গে তুলনা করেন পোপ। একইসঙ্গে মেরি ও জোসেফ কিভাবে নাজারেথ থেকে বেথেলহাম পৌঁছান,  বাইবেল থেকে সেই গল্প শোনান তিনি। তার ভাষ্য, ‘নিরীহদের রক্ত-শোষণকে যারা সমস্যা মনে করে না, এমন নেতাদের কবল থেকে পালাতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা।’

বিদেশিদের সর্বত্র স্বাগত জানানোর ওপর গুরুত্বারোপ করেন পোপ। ৮১ বছর বয়সী এই আর্জেন্টাইন ধর্মগুরু নিজেকে ইতালিয়ান শরণার্থীদের দৌহিত্র বলে দাবি করে উপাসকদের উদ্দেশে বলেন, ‘জোসেফ ও মেরির পদচিহ্নে আরও অনেকের পদচিহ্ন রয়েছে। আমরা লাখো মানুষের পদচিহ্ন দেখছি, যারা পালিয়ে যাওয়াটাকে বেছে নেয়নি, বরং স্বজনদের রেখে নিজ ভূমি ছাড়তে বাধ্য হয়েছেন।’

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) পতনের পর ইউরোপে শরণার্থীদের ঢল কিছুটা কমে এসেছে। কিন্তু ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের অভিযান ও মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞের কারণে বিশ্বে এখনও শরণার্থী সংকট বিদ্যমান। এছাড়া ইউরোপে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের মানুষেরা রয়েছেন নানা দুর্ভোগে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থীবিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

শরণার্থীদের বিরোধিতা করে ইউরোপের কয়েকটি দেশে উগ্র জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শরণার্থীদের আটকাতে সাতটি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই অবস্থার মধ্যেই বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে উৎসব বড়দিন পালন হবে আজ (সোমবার)।

 সূত্র: বিবিসি ওয়ার্ল্ড

/এমএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম