বড়দিনে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি, সতর্ক অবস্থানে উত্তর প্রদেশের পুলিশ

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:০৪আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৬:২০
image

বড়দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেওয়া হিন্দু জাগরণ মঞ্চের হুমকি মোকাবিলায় উত্তর প্রদেশে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। আলিগড় স্কুলে বড়দিন পালন নিয়ে হুমকি দিয়েছিলো আরএসএস সমর্থিত গ্রুপটি। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

বড়দিনে উগ্র হিন্দুত্ববাদীদের হুমকি, সতর্ক অবস্থানে উত্তর প্রদেশের পুলিশ প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হিন্দু জাগরণ মঞ্চ থেকে একটি ঘোষণা দেওয়া হয় যে, আলিগড় স্কুল যদি বড়দিন উদযাপন করে তবে সেটার দায়ভার তাদের নিজেদেরই নিতে হবে। তাদের দাবি, বড়দিনের উৎসব পালন আসলে হিন্দু শিক্ষার্থীদের জোর করে ধর্মান্তকরণের একটি ধাপ মাত্র, ফলে তা বন্ধ রাখতে হবে।

আলিগড়ের অনেক স্কুলই এই হুমকি চিঠি পাওয়ার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই কঠোর অবস্থানে যায় পুলিশ। উত্তর প্রদেশ পুলিশের আইন ও শৃঙ্খলা বিভাগের এডিজি আনন্দ কুমার বলেন, ‘সব জেলা পুলিশ প্রধানকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়দিনের উৎসব যেন নির্বিঘ্নে হতে পারে সেই বিষয়ে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, কোনোরকম সহিংসতা কেউ চালাতে চাইলে কঠোর আইনী পদক্ষেপ নিতে বলা হয়েছে তাদের।

আলিগড়ের এসএসপি রাজেশ পান্ডে বলেন, জেলা কর্তৃপক্ষ যেকোনো ধরনের অবরোধ মোকাবিলা করবে। তিনি বলেন, ‘প্রত্যেক স্কুল প্রশাসনকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে। তারা বড়দিন পালন করতে পারে এবং কাউকেই আইন নিজের হাতে নিতে দেওয়া হবে না।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম