রাশিয়ায় পথচারীদের ওপর চলন্ত বাস, নিহত ৫

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ২২:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:৩০

রাশিয়ার রাজধানী মস্কোতে সোমবার বাসচাপায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। হঠাৎ করে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি আন্ডারপাসে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রাশিয়ায় পথচারীদের ওপর চলন্ত বাস, নিহত ৫ দুর্ঘটনায় চারজনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউরি তিতভ জানিয়েছেন, ওই দুর্ঘটনায় পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।

৫৮ বছরের বাসচালক ভিক্টর টিখোনোভকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনও সংযোগ পাওয়া যায়নি। তদন্তকারীরা বলছেন, চালক তাদের জানিয়েছে হঠাৎ করেই বাসটি আন্ডারপাসে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত রুটেই চলছিল বাসটি। এক পর্যায়ে এর গতি বেড়ে যায়। ফুটপাত পার হয়ে সেটি আন্ডারপাসে ঢুকে পড়ে।

দক্ষিণ মস্কোর কুটুজোভস্কি অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পুরো মস্কোর সব বাস পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, চালকসহ বাসটিতে চারজন আরোহী ছিল। কিন্তু বাসটি অটোমেটিক স্টিকের সাহায্যে চলায় বাস থামাতে চালকের ১৫ মিনিটের চেষ্টা ব্যর্থ হয়।

মস্কোর পরিবহন দফতর অবশ্য জানিয়েছে, বাসটিতে কোনও সমস্যা ছিল না।

রুশভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, বাসটির বয়স ছিল এক বছরের কম। সূত্র: বিবিসি, গালফ টাইমস।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম