বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কমেছে

বিদেশ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৭, ১১:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫৭

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। বুধবার রাজ্যসভার বৈঠকে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার এক্সপ্রেসে এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্ত

কংগ্রেস এমপি রোনাল্ড সাপার করা প্রশ্নের লিখিত জবাবে কিরেন রিজিজু বলেন, ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত ৫৪৩টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে ২০১৬ সালে তা ছিল ৮৩২, ২০১৫তে এক হাজার ৪৭ এবং ২০১৪ সালে এক হাজার ১৭টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল।

সীমান্তে অনুপ্রবেশকারীদের ধরার পর পুলিশে হস্তান্তর করা হয় জানিয়ে রিজিজু বলেন, এবছর এখন পর্যন্ত এক হাজার ৮৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। ২০১৬ সালে ২ হাজার ৭৫জনকে আটক করা হয়েছিল।

রাজ্যসভায় আরেক প্রশ্নের জবাবে হান্সরাজ আহির বলেন, জম্মু ও কাশ্মীরে পাথর নিক্ষেপের ঘটনাও ২০১৬ সালে ছিল ২ হাজার ৮০৮টি। তা এবছর কমে হয়েছে এক হাজার ১৯৮টি।

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম