উত্তর কোরিয়ায় তেল সরবরাহের অভিযোগ অস্বীকার চীনের

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৯:১৫

চীনা জাহাজ থেকে ও উত্তর কোরিয়ান জাহাজে তেল স্থানান্তরের অভিযোগ অস্বীকার করেছে চীন। এর আগে দক্ষিণ কোরিয়ান সংবাদমাধ্যমগুলো অভিযোগ করে, অক্টোবর থেকে এমন ৩০টি ঘটনা গোয়েন্দা স্যাটেলাইটে ধরা পড়েছে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরও সমালোচনা করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

স্যাটেলাইট চিত্র

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের এ অভিযোগের পর ক্ষোভ প্রকাশ করে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট।  তিনি ‘খুবই হতাশ’ হয়েছেন উল্লেখ করে বলেন, উত্তর কোরিয়াকে চীনের এভাবে তেল সরবরাহ করা জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন। চীন ‘হাতে-নাতে ধরা’ পড়েছে জানিয়ে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘খু্বই হতাশ হয়েছি কারণ চীন উত্তর কোরিয়ায় তেল যেতে দিচ্ছে। যদি এটা চলতে থাকে তাহলে উত্তর কোরিয়া সংকটের কখনই বন্ধুত্বপূর্ণ সমাধান হবে না!’

এদিকে সংবাদমাধ্যমের খবরের জবাবে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, বেইজিং উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের প্রস্তাব কার্যকর করছে।

সাম্প্রতিক আন্তঃমহাদেশিয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ায় ৯০ শতাংশ তেল রফতানি কমিয়ে বছরে ৫ লাখ ব্যারেলে নামিয়ে আনা হয়েছে। এছাড়া অপরিশোধিত তেলের সরবরাহও বছরে ৪০ লাখ ব্যারেলে কমিয়ে আনা হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক