কুর্দিস্তানে আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে ইরাক

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৭, ১০:০৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১০:১৫

ইরাকের কুর্দিস্তান থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরও দুই মাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইবরিলে বিমানবন্দর পরিচালক তারার ফাইক সালিহ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর এই খরব জানিয়েছে।

ইরাকি বোয়িং বিমান

তারার ফাইক সালিহ বলেন, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখতে বাগদাদের পরিবহন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে ইবরিল ও সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ওই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক থাকবে।

বাগদাদ অর্থনৈতিক আঘাতের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে ব্যর্থ হওয়া কুর্দিস্তানের উপর চাপ প্রয়োগ করতেই এই নিষেধাজ্ঞা জারি রেখেছে বলে মনে করা হচ্ছে। গত ২৯ সেপ্টেম্বর কুর্দিরা তাদের স্বাধীনতার জন্য গণভোটে অংশ নিলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করে অবৈধ ঘোষণা করা হয়। এরপরই সেখানে বিমান চলাচলে নিষেধা্জ্ঞা জারি করা হয়। শুক্রবার ওই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আবারও নিষেধাজ্ঞা জারি করা হলো।

বিমান চলাচলে নিষেধাজ্ঞা কুর্দিদের দেওয়া বিভিন্ন শাস্তিরই অংশ। বাগদাদ কুর্দিদের গণভোট বাতিলের জন্য চেষ্টার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনেককে আটক করেছে। এই নিষেধাজ্ঞার আগে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি ইবরিল ও সুলাইমানিয়া বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান। নইলে ‘সরকার কুর্দিস্তান থেকে আসা-যাওয়ার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেবে’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে ইবরিলের পক্ষ থেকে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। বাগদাদ ও ইবরিলের মধ্যে বিতর্কিত এলাকায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে ইরাকি পার্লামেন্টের পক্ষ থেকেও আল আবাদিকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের