রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন রজনীকান্ত

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৭, ১০:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১১:০৩

এবার প্রত্যক্ষভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় সুপারস্টার রজনীকান্ত। তার রাজনীতিতে প্রবেশের বিষয়টি নিয়ে বহুদিন ধরেই নানা মহলে আলোচনা চলছিল। তবে এবার তিনি খোলাখুলিভাবে এ ঘোষণা দিলেন।

ভারতীয় অভিনেতা রজনীকান্ত

রবিবার চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডবে ভক্তদের সঙ্গে সাক্ষাতপর্বের ষষ্ঠ দিনে রাজনীতিতে প্রবেশের কথা স্পষ্টই করে দিয়েছেন ‘থ্যালাইভা’খ্যাত এই তারকা অভিনেতা। পরবর্তী বিধানসভাতেই নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ৬৭ বছর বয়সী এই অভিনেতা তার ভক্ত ও সমর্থকদের সামনে বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দিচ্ছি।’ নিজের দায়িত্ব পালনের পাশাপাশি বাকিটা ঈশ্বরের কাছে সপে দেওয়ার নির্দেশ রয়েছে ভগবত গীতা থেকে এমন একটি শ্লোক পাঠ করেন এই তামিল মেগাস্টার। ‘সময়ের বাধ্যবাধকতা’ উল্লেখ করে তামিল নাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের সবগুলোতে নির্বাচনের জন্য একটি রাজনৈতিক দল খোলার ঘোষণা দেন।

বক্তব্যে রজনীকান্ত স্পষ্ট করে জানিয়ে দেন, তিনি স্থানীয় বা জাতীয় নির্বাচনের দিকে গুরুত্ব দেবেন না। তিনি রাজ্য পরিষদের নির্বাচনকে সবচেয়ে গুরুত্ব দিতে চান। রাজ্য পরিষদ নির্বাচনের আগে উপযুক্ত সময়ে তার দল যাত্রা শুরু করবে। সততা, কঠোর পরিশ্রম ও উন্নয়ন তার দলের স্লোগান হবে বলে জানান তিনি। তামিল ও বলিউড কাঁপানো এই অ্যাকশন হিরো বলেন, ‘ভাল কাজ কর আর ভাল কথা বল, তাহলেই ভাল কিছু হবে।’ সূত্র : আনন্দবাজার, এনডিটিভি।

 

/আরএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম