কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

বিদেশ ডেস্ক
০১ জানুয়ারি ২০১৮, ০৭:০৬আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ০৭:১২

কোস্টারিকায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

কোস্টারিকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন যুক্তরাষ্ট্রের ও দুই জন কোস্টারিকার নাগরিক। রবিবার বিকালে কোস্টারিকার গোয়ানাকাস্তে প্রদেশের পুন্টা ইজলিতা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিমানটিতে ১০ জন যাত্রী ও দুই জন পাইলট ছিলেন। যাত্রীদের ১০ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, আর পাইলট দুই জন কোস্টারিকার নাগরিক।

ঘটনার পর পরই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিধ্বস্ত বিমানের কিছু পোস্ট করে কোস্টারিকার জন-নিরাপত্তা মন্ত্রণালয়। ছবিগুলোতে দেখা গেছে, বনভূমির মধ্যে পড়ে থাকা বিমানটিতে আগুন ছড়িয়ে পড়ছে। এছাড়া বিমানের পুড়ে যাওয়া অংশগুলো থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বেরুচ্ছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানাতে পারেনি কোস্টারিকা। কর্তৃপক্ষ জানিয়েছে, লাশগুলো উদ্ধারের জন্য তারা বনভূমির দিকে যাচ্ছে।

এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কোস্টারিকার প্রেসিডেন্ট লুইস গুল্লারমো সলিস রিভেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক শোক বার্তায় তিনি লিখেছেন, ‘কোস্টারিকার দুই পাইলট ও আমেরিকার ১০ নাগরিকের মৃত্যুতে কোস্টারিকান সরকার গভীরভাবে শোকাহত।’ সোমবার ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।

/এমএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম