ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৯

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১১:১৮আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭

 ব্রাজিলের মধ্যাঞ্চলীয় রাজ্য গাওসের একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সৃষ্ট দাঙ্গায় ৯ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সে সময় পালিয়ে গেছে একশ’রও বেশি কারাবন্দি। তাদের মধ্যে ১৪ জনকে আবারও আটক করা গেলেও বাকিরা পলাতক রয়েছে। ঘটনার সময় মাত্র ৫ কারারক্ষী কর্তব্যরত ছিলেন।

ব্রাজিলে কারাগারে দাঙ্গার পর কয়েকজন বন্দিকে আটক করা হয়

কারাবন্দির সংখ্যার বিবেচনায় এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। সেখানে কারাগারে দাঙ্গা নিয়মিত ঘটনা। সর্বশেষ নববর্ষের দিন বিকেলে এই দাঙ্গার ঘটনা ঘটেছে। বিবিসির খবরে বলা হয়েছে, সংঘর্ষের সময় কারা এলাকার দেওয়াল ভেঙে পালিয়ে যায় বন্দিরা।

কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি শান্ত থাকার দাবি করলেও ওই কারাগারের বাইরে ভীড় করে আছেন বন্দিদের শত শত আত্মীয়-স্বজন। তাদের অনেকেই আপনজনদের সন্ধান না পাওয়ার কথা বলছেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যমকে লুয়ানা ক্রিস্টিয়ানা নামে এক নারী বলেছেন, আমার ভাই ভিতরে আছে, কিন্তু তার সম্পর্কে কোন কথাই জানতে পারছি না। কেউ আমাদের কিছুই বলছে না। কেউ আমাদের বলছে না কে মারা গেছে, কে বেঁচে আছে, আর কে গুলি খেয়েছে।’

গাওস রাজ্যের প্রধান কারা কর্মকর্তা জরিমার বাস্তোস স্থানীয় একটি সংবাদপত্রকে বলেছেন, ঘটনার সময়ে ৯শ’ কারাবন্দির দায়িত্বে ছিলেন মাত্র পাঁচ কারারক্ষী। বিবিসি জানিয়েছে, ব্রাজিলের কারাগারে বাইরে থেকে মাদক, মোবাইল এমনকি অস্ত্রও ঢোকানোর সামর্থ্য রাখে ক্ষমতাবান অপরাধীরা।

/জেজে/আরএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম