দুই কোরিয়ার আলোচনার প্রস্তাব নববর্ষের উপহার: অলিম্পিক কমিটি

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০১৮, ১৪:২২আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৪:৪৩
image

দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণকে নববর্ষের উপহার হিসেবে বিবেচনা করছেন আয়োজক কমিটির প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। আগামী ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্রীড়া আসরে নাম নিবন্ধনের আনুষ্ঠানিক সময় শেষ হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণের ভিত্তিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। 

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক
গত সোমবার নববর্ষের ভাষণে উত্তর কোরিয়ার নেতা ওই ক্রীড়া আসরে নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা ভাবা হচ্ছে ঘোষণা দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরুর আহ্বান জানান। পর দিন এই আহ্বানে সাড়া দিয়ে দক্ষিণ কোরিয়ার তরফ থেকে আগামী ৯ জানুয়ারি দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে আলোচনা শুরুর প্রস্তাব আসে। সে বিষয়ে এখনও কোনও বার্তা দেয়নি উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে পিয়ংচ্যাং গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান লি হি বিওম বলেছেন, উত্তরের সম্ভাব্য অংশগ্রহণ বিষয়ে দুই কোরিয়ার আলোচনার সম্ভাবনায় তিনি আনন্দিত বোধ করছেন। এটাকে নববর্ষের উপহার হিসেবে দেখছেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় আয়োজিত অন্যতম বড় এই ক্রীড়া আসরে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছেন উত্তর কোরিয়ার দুই ক্রীড়াবিদ। তারা হলেন ফিগার স্কেটার রিয়ম তায়ে ওক ও কিম জু সিক।

উত্তর কোরিয়ার দুই ফিগার স্কেটার
দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশের তাইবেক পার্বত্য এলাকার শহর পিয়ংচ্যাংয়ে এবারে বসছে শীতকালীন অলিম্পিকের ২৩তম আসর। এই ক্রীড়া আসরে নাম নিবন্ধনের আনুষ্ঠানিক সময় শেষ হলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণের ভিত্তিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে ওই দুই ফিগার স্কেটারের। আগামী ৯ থেকে ১৮ মার্চ এই পিয়ংচ্যাংয়েই অনুষ্ঠিত হবে প্যারা-অলিম্পিক আসর।

দুই কোরিয়ার মধ্যে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিলো ২০১৫ সালের ডিসেম্বরে। যৌথ শিল্প এলাকা কায়েসংয়ে অনুষ্ঠিত সেই আলোচনা কোনও চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়। তবে সম্মতি ছিলো আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলবে না। পরবর্তী দুই বছরে আর্ন্তজাতিক অবরোধ সত্বেও নিজেদের পারমাণবিক কর্মসূচিতে গতি বাড়ায় উত্তর কোরিয়া।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম