পাকিস্তানের মাটি আফগান যুদ্ধের ময়দান হবে না: পররাষ্ট্রমন্ত্রী আসিফ

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ১৫:০৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১০:০৭
image

যুক্তরাষ্ট্রের আফগান যুদ্ধনীতিতে ইসলামাবাদের সমর্থনকে ‘বড় ভুল’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেছেন, পাকিস্তানের মাটিকে আফগান যুদ্ধের ময়দান বানাতে দেওয়া হবে না। সাক্ষাৎকারে পাকিস্তান-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন আসিফ।
ওয়াল স্ট্রিট জার্নালকে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তোলার পর বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতর থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে। এই ঘোষণাকে অবন্ধুত্বসুলভ আখ্যা দেন আসিফ। ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্কের প্রশ্নে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা জোটবদ্ধ নই। যে আচরণ (নিরাপত্তা সহযোগিতা স্থগিত) করা হয়েছে, তা কোনও মিত্রদেশের আচরণ হতে পারে না’।

কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে চারদিক থেকে অবরুদ্ধ আফগানিস্তানে ১৬ বছর ধরে জারি রয়েছে মার্কিন আগ্রাসন। আফগান যুদ্ধে সামরিক সরবরাহ ও সেনা পাঠানোর ক্ষেত্রে পাকিস্তান তাদের অপরিহার্য প্রবেশপথ। সে কারণেই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে একটা বড় পরিমাণের নিরাপত্তা ও সামরিক সহায়তা দিয়ে আসছে। নিরাপত্তা সহায়তা স্থগিতের বিপরীতে ওয়াল স্ট্রিট জার্নালের সাক্ষাৎকারে পাকিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসবাদবিরোধী অভিযানের সফলতার প্রসঙ্গ উল্লেখ করেন খাজা আসিফ। সে সময় আফগান যুদ্ধে ইসলামাবাদের সমর্থনকে ভুল পদক্ষেপ আখ্যা দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।   

পাকিস্তান-যুক্তরাষ্ট্র

খাজা আসিফ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি যখন আফগান বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নিলে পাকিস্তানের মাটিতেই যুদ্ধ শুরু হবে।’ তার দাবি সেটাই যুক্তরাষ্ট্রের চাওয়া। তবে ইসলামাবাদ কখনও দেশের মাটিকে আফগান যুদ্ধের ময়দান হতে দেবে না।

 

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম