আবারও প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামছেন মাহাথির

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৮, ১৯:১৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ২০:১২
image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে নামছেন। রবিবার (৭ জানুয়ারি) ৯২ বছর বয়সী মাহাথিরকে প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দলীয় জোট পাকাতান হারাপান। আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

মাহাথির মোহাম্মদ
১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির মোহাম্মদ। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

বিরোধী দলীয় জোট পাকাতান হারাপানের দলগুলোর নেতারা রবিবার এক সভায় মাহাথিরকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন। জোট ক্ষমতায় আসলে বর্তমান বিরোধী দল দ্য পিপলস জাস্টিস পার্টি বা পার্টি কেয়াদিলান রাকায়াতের (পিকেআর) প্রধান আনোয়ার ইব্রাহিমকে রাজ ক্ষমা দিয়ে জেল থেকে মুক্তি দেওয়া হবে বলেও একমত হয়েছেন জোটের নেতারা। কারারুদ্ধ নেতা আনোয়ার ইব্রাহিম মুক্তি না পাওয়া পর্যন্ত মাহাথির ক্ষমতায় থাকবেন বলে জানান তারা।  মাহাথির ছাড়াও আনোয়ার ইব্রাহিমের স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের জন্যে মনোনয়ন দেওয়া হয়। 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম