কাঠামোগত বৈষম্যের অভিযোগ অস্বীকার বিবিসি'র

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৯:০৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:১০
image

 

বেতন কাঠামোতে নারীর প্রতি বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্বনামধন্য সাংবাদিক ক্যারি গ্রেসি বৈষম্যের প্রতিবাদে চীনা সংস্করণের সম্পাদকের পদ ছাড়ার পর নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্বখ্যাত ওই সংবাদমাধ্যম। নিজেদের উদ্যোগে পরিচালিত বিচারবিভাগীয় তদন্তে বেতন কাঠামোতে ১০ ভাগ বৈষম্যের সন্ধান পাওয়ার কথা স্বীকার করেছে সংস্থাটি। তবে সেই বৈষম্য অপরাপর সংবাদমাধ্যম এবং জাতীয় বৈষম্যের গড়ের সাপেক্ষে সামান্য বলে মত ওই ব্রিটিশ কর্পোরেশনের।
বিবিসি

চীনা সংস্করণের সম্পাদক ক্যারি গ্রেসির অভিযোগ, সমমর্যাদার পুরুষ সহকর্মীদের তুলনায় ৫০ শতাংশ বেতন কম পান তিনি। তার দাবি, এই বেতন বৈষম্যের মধ্য দিয়ে বিবিসি নারীর প্রতি সমতার প্রতিশ্রুতি রক্ষা না করে ‘আস্থার সংকট’ সৃষ্টি করেছে। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ক্ষেত্রে সম্পাদক পদটিকে প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন গ্রেসি। সে কারণেই নিউজরুমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবিসি অবশ্য গ্রেসির আনা ‘কাঠামোগত বৈষম্য’র অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে এর মুখপাত্র দাবি করেছেন, তাদের প্রতিষ্ঠানে বেতনের স্বচ্ছতার বিষয়টিকে খুব গুরুত্ব দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন প্রতিষ্ঠান লিঙ্গভেদে তাদের কর্মীদের বেতনের পরিমাণ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে অন্য অনেকের চেয়ে আমরা ভালো অবস্থানে আছি।’ ব্রিটেনে বেতন-বৈষম্যের জাতীয় হারের সাপেক্ষে বিচার করলেও বিবিসির অবস্থান অনেক ভালো অবস্থানে রয়েছে বলে জানায় ওই সংবাদমাধ্যম।

বিবিসি জানিয়েছে, ‘সম্প্রচারকর্মীদের বেতন সংক্রান্ত আলাদা একটি প্রতিবেদনও অদূর ভবিষ্যতে প্রকাশ করা হবে।’

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম