রয়টার্সের ২ সাংবাদিকের বিরুদ্ধে মিয়ানমারের অভিযোগ গঠন

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৮, ১৪:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৭
image

মিয়ানমারে আটককৃত রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে অভিযোগ এনেছে দেশটির সরকার। অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে তাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

রয়টার্সের ২ সাংবাদিকের বিরুদ্ধে মিয়ানমারের অভিযোগ গঠন প্রতিবেদনে বলা হয়, বুধবার ইয়াঙ্গুনের একটি আদালতে এ অভিযোগ গঠন করা হয়। শুনানিতে অংশ নেন দুই সাংবাদিক।

১২ ডিসেম্বর মঙ্গলবার রয়টার্সের সাংবাদিক ওয়া লোন (৩১) ও কিয়াউ সয়ে ঊ (২৭)-কে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের উপকণ্ঠে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজের পর তাদের আটক করা হয়।

তারা রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক চালানো নিধনযজ্ঞ নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল। গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে সাড়ে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা।

সেই বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে চাইলে গ্রেফতার করা হয় দুই সাংবাদিককে। বুধবার শুনানিতে তারা বলেন, ‘তারা আমাদের গ্রেফতার করেছে কারণ আমরা তাদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলেছি। আমরা সত্য প্রকাশ করার চেষ্টা করেছি।’

ব্রিটিশ শাসনামলে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ নামে ওই আইন তৈরি করা হয়। ১৯২৩ সালে সে সময় বার্মা নামে ভারতীয় প্রদেশ হিসেবে ছিল মিয়ানমার। অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের জেল হতে পারে সাংবাদিকদের।

এই আইনের আওতায় দুজন পুলিশ কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছিল সরকার। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২৩ জানুয়ারি পর্যন্ত আদালত মূলতবি ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে এর আগে দাবি করা হয়েছিল, রাখাইন প্রদেশে স্পর্শকাতর তথ্য নেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে ওই সাংবাদিকদের। তারা এই তথ্য বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশের চেষ্টা করছিলেন।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম