আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৮, ১৩:২৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৩:৩৭
image

ভূমধ্যসাগরে আবারও শরণার্থীবাহী রাবারের একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে শতাধিক শরণার্থী ছিলেন। উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র ১৭ জনকে। আশঙ্কা করা হচ্ছে, বাকিরা হয়তো ডুবে গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আবারও লিবিয়া উপকূলে নৌকাডুবি, শতাধিক মৃত্যুর আশঙ্কা প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ১০০ জনেরও বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার খোমস থেকে যাত্রা শুরু করেন। মাঝপথে নৌকা ডুবে যায়। নৌকার অংশবিশেষ ধরে ১৭ জনকে ঝুলতে দেখেন লিবিয়ার কোস্টগার্ড।

কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব কাশিম বলেন, কোস্টগার্ডের সদস্যরা ১৭ জনকে উদ্ধার করতে পেরেছেন। বাকিদের খোঁজ এখনও মেলেনি। অভিযান চলছে।

এদিকে পৃথক দুটি নৌকা থেকে লিবিয়ার কোস্টগার্ড ২৭৯ শরণার্থীকে উদ্ধার করেছেন বলে জানিয়েছেন লিবিয়ায় অবস্থান করা আল-জাজিরার প্রতিবেদক। এর মধ্যে ১৭ শিশু ও ১৯ জন নারী রয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০১৭ সালে প্রায় তিন হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। একে শরণার্থীদের জন্য সবচেয়ে বিপদজনক পথ মনে করা হয়। ২০০০ সালের পর থেকে থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার অভিবাসী এই পথে ডুবে মারা গেছে কিংবা নিখোঁজ রয়েছে।

গত সপ্তাহেই লিবিয়া উপকূলে অভিবাসীবাহী এক নৌকা ডুবে অন্তত আটজন নিহত হয়েছিলেন। জীবিত উদ্ধার করা হয় ৮৪ জনকে। 

 

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম