যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে পাকিস্তান

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৮, ১৮:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৮:১১
image





যুক্তরাষ্ট্রকে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ফিনান্সিয়াল টাইমস একে ওয়াশিংটনের প্রতি পাকিস্তানি সামরিক-সহযোগিতা স্থগিতের প্রাথমিক ইঙ্গিত আখ্যা দিয়েছে। এতে আফগানিস্তানে চলমান মার্কিন যুদ্ধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আভাস দিয়েছে ওই সংবাদমাধ্যম।

পাকিস্তানে সামরিক সহায়তা বন্ধ




নববর্ষের দিন ভোরে টু্ইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধের হুমকি দেন। পরে পররাষ্ট্র দফতর থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের গোপন বৈঠক চলমান থাকার খবর দেওয়া হলেও, ইসলামাবাদের কর্মকর্তারা গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার কথা জানালেন।
পাকিস্তান আফগান সীমান্তবর্তী অঞ্চল থেকে সংগৃহীত গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতা দিয়ে আসছিলো। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান চলতি সপ্তাহে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবধরণের সামরিক ও প্রতিরক্ষামুলক সম্পর্ক স্থগিত করা হয়েছে। তবে এর বিস্তারিত সম্পর্কে তিনি সেসময় কিছুই জানান নি। শুক্রবার ফিনান্সিয়াল টাইমসকে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা সহযোগিতা দেওয়া বন্ধ করেছেন। ওই সংবাদমাধ্যম বলছে, ইসলামাবাদের ওই সিদ্ধান্তের কারণে এখন থেকে যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্যের জন্য আকাশ থেকে পর্যবেক্ষণ ও যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করে পাওয়া তথ্যের ওপর নির্ভর করতে হবে।
ফিনান্সিয়াল টাইমসকে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বিস্তৃত আওতার মধ্যে থাকা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য (যেমন: পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়া সন্দেহভাজন আফগান জঙ্গি) থেকে শুরু করে তাদের গোয়েন্দা নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে সংগৃহীত তথ্য যুক্তরাষ্ট্রকে সরবরাহ করা হতো। ওই কর্মকর্তারা জানান, পাকিস্তানের তরফ থেকে তথ্য দেওয়া বন্ধ করা হলেও যুক্তরাষ্ট্র চাইলে তাদের নিজস্ব প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ অব্যাহত রাখতে পারবে। তারা বলেন, ‘আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ভিতরে যুক্তরাষ্ট্র ড্রোন উড়িয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে কোন ড্রোনই ১০০ শতাংশ নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করতে পারে না।’
ইসলামাবাদে কর্মরত মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, এখনও ইসলামাবাদের কাছ থেকে গোয়েন্দা তথ্য না পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনও তথ্য পায়নি যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তান এ ধরণের পদক্ষেপ নিতে পারে বলে প্রস্তুতি রয়েছে তাদের। চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি স্টিভ গোল্ডস্টেইন বলেন, আমরা পাকিস্তানকে আলোচনার টেবিলে চাই আর প্রত্যাশা করি তারা আমাদের সহযোগিতা করবে।

/এমএইচ/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম