মার্কিন সিনেট নির্বাচনে লড়তে চান তথ্য ফাঁসকারি চেলসি ম্যানিং

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৮, ১৩:৩০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:২৮
image

মার্কিন সিনেট নির্বাচনে অংশ নিতে চান সাবেক গোয়েন্দা তথ্য বিশ্লেষক চেলসি ম্যানিং। দুনিয়া জুড়ে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সামরিক নথি ফাঁস করে কারাদণ্ড ভোগ করেছিলেন ম্যানিং।  আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মেরিল্যান্ড এলাকার সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেতে আবেদন করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে।

চেলসি ম্যানিং-ফাইল ছবি

ইরাকে গোয়েন্দা তথ্য বিশ্লেষক হিসেবে কাজ করার সময় উইকিলিকসের কাছে কয়েক লাখ মার্কিন সামরিক গোপন নথি ফাঁস করে দেন তখনকার ব্রাডলি ম্যানিং। ২০১৩ সালে তার বিরুদ্ধে সাত লাখ নথি ফাঁসের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে হরমোন থেরাপির পর চেলসি ম্যানিং নামে নারী হিসেবে আত্মপ্রকাশ করেন। বিচারে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছরের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা ও তৃতীয় লিঙ্গের সমতা নিয়ে সরব ছিলেন ম্যানিং।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত বছরের আগস্টে ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকার ম্যানিং বলেছিলেন, কোথায় আমি যেতে চাই তা নির্ধারণে পরবর্তী ছয় মাস ব্যবহার করাই আমার লক্ষ্য।

ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করেছেন ম্যানিং। ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি বলে পরিচিত মেরিল্যান্ডে তাকে লড়তে হবে ৭৪ বছর বয়সি বর্তমান সিনেটর বেন কার্ডিনের সঙ্গে। বেন কার্ডিন ২০০৭ সাল থেকে ওই আসনের সিনেটর নির্বাচিত হয়ে আসছেন।  

বেন কার্ডিন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সংযোগ নিয়ে বেশ সরব ভূমিকা রেখে থাকেন। এছাড়া তিনি সিনেটে ফরেন অ্যাফেয়ার্স কমিটির সিনিয়র সদস্য।

গত বছরের মে মাসে মুক্তি পাওয়ার পর এক বিবৃতিতে ম্যানিং জানিয়েছিলেন, ‘আমি ভবিষ্যতের দিকেই মনোযোগ দিচ্ছি। অতীতের চেয়ে ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ’

তাকে মুক্তি দেওয়ার বিষয়ে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, ম্যানিংকে দেওয়া কারাদণ্ডের সিদ্ধান্ত ভুল। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে বলেছিলেন তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া উচিত নয়।

মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে প্রকাশ্য বিতর্ক উসকে দিতেই নথি ফাঁস করেছিলেন বলে জানান ম্যানিং। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি এসব নথি ফাঁস হওয়ার কারণে তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম