লাহোর হাইকোর্টের পর্যবেক্ষণ

২০১৫ সালে পুলিশ পদক্ষেপ নিলে জয়নাবের হত্যা এড়ানো যেত

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৭:৫৯

পাকিস্তানের লাহোরের হাইকোর্ট সোমবার এক পর্যবেক্ষণে জানিয়েছে, যদি ২০১৫ সালে কাসুরে সিরিয়াল কিলারের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়েছিল তখন পদক্ষেপ নিলে ছয় বছরের জয়নাবের ধর্ষণ ও হত্যাকাণ্ড এড়ানো যেত। জয়নাব হত্যা মামলার শুনানির সময় দুই সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই পর্যবেক্ষণ তুলে ধরেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

লাহোর হাইকোর্ট

সোমবার পাঞ্জাবের ফরেনসিক সায়েন্স এজেন্সির মহাপরিচালক জয়নাব হত্যা মামলায় আদালতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে, জয়নাবের ধর্ষক ও খুনি এর আগেও একই ধরনের বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত ছিল।

এ বিষয়ে আদালত মহাপরিচালকের কাছে জানতে চাইলে তিনি জানান, ২০১৫ সালে এই বিষয়ে প্রথম মামলা দায়ের করা হয়। ওই সময় একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছিল এবং ডিএনএ পরীক্ষা করা হয়েছিল। গত বছর নিশ্চিত হওয়া যায় যে, এসব হত্যাকাণ্ডের পেছনে একজন সিরিয়াল কিলার রয়েছে।

লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ এ সময় মহাপরিচালককে বলেন, আপনাদের তদন্ত ২০১৫ সালে শুরু হওয়া উচিত ছিল।

এ সময় আদালতকে জানানো হয়, তদন্তের ভিত্তিতে প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তখন আবার প্রধান বিচারপতি বলেন, ওই সময় যদি আপনারা পদক্ষেপ নিতেন তাহলে হয়ত জয়নাবের ঘটনাটি এড়ানো যেত। শুনানিতে উপস্থিত অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান, কাসুরের দায়রা আদালতে ১০৮টি অমীমাংসিত ধর্ষণের মামলা রয়েছে। সর্বশেষ আটটি ঘটনা এখনও শনাক্ত করা হয়নি।

জয়নাবের সম্পূর্ন মেডিক্যাল রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি তখন বলেন, প্রতিদিন এসব মামলার শুনানি হওয়া উচিত।

হাইকোর্টের ৩৬ ঘণ্টার আলটিমেটামের কারণে সোমবারের শুনানি অনুষ্ঠিত হয়। আদালত খুনিকে গ্রেফতারে এই সময় বেঁধে দিয়েছিল। তবে আদালতকে শুনানিতে জানানো হয়, বড় ধরনের কোনও অগ্রগতি ঘটেনি।

মঙ্গলবার জয়নাব হত্যা মামলার বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) কোরআন ক্লাসে শেষে বাসায় ফেরার পথে পাঞ্জাবের কাসুর শহর থেকে ছয় বছরের শিশু জয়নাবকে অপহরণ করা হয়। ওই সময় বাবা-মা ওমরাহ পালন করতে সৌদি আরবে থাকায় খালার কাছে ছিল সে। পরে ৯ জানুয়ারি এক পুলিশ সদস্য শাহবাজ খান রোডে আবর্জনার স্তূপ থেকে জয়নাবের মরদেহ উদ্ধার করেন। ময়না তদন্তে দেখা গেছে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাকে। এক বছরের মধ্যে কাসুরে আরও ১১ টি শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে। এর মধ্যে জয়নাবসহ আটটি হত্যায় এক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। ফলে জয়নাবের হত্যাকারীকে ‘সিরিয়াল কিলার ও রেপিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছে। এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে কাসুর শহরসহ গোটা পাকিস্তান।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম