সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কাতারের প্রশংসা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ০৯:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০৯:৪৯
image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কাতারের প্রচেষ্টার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমকার কাতারি আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে তাকে ধন্যবাদ জানান ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাতারি আমির আল থানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেদনে বলা হয়, কাতারি আমির সেসময় তুরস্ক অবস্থান করছিলেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প সন্ত্রাসী হামলার হুমকি মোকাবিলায় আঞ্চলিক ঐক্য দেখতে চান।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুই বিশ্ব নেতার সঙ্গে এই আলোচনা মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট মোকাবিলায় ভুমিকা রাখতে পারে। গত বছরের ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনর অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাতার।

সর্বশেষ সোমবার সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করে যে,কাতারের যুদ্ধ বিমান তাদের বেসামরিক বিমান চলাচলে বাধা দিয়েছে। বিনা অনুমতিতে আমিরাতের সামরিক বিমান কাতারের আকাশসীমায় প্রবেশের অভিযোগ উঠার পর পাল্টা এ অভিযোগ আনায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মাঝেই ট্রাম্পের সঙ্গে কথা হলো কাতারি আমিরের। হোয়াইট হাউসে বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কাতরের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে ও ইরানি প্রভাব কমিয়ে সন্ত্রাস দমন করতে কিভাবে তারা পরষ্পরকে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।’

/এমএইচ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম