যুক্তরাষ্ট্রের কাছে আফগান যুদ্ধের মাশুল চাইবে পাকিস্তান?

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২১:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:১২
image

যুক্তরাষ্ট্রকে আফগান যুদ্ধে সহযোগিতাপূর্ণ ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর যুদ্ধপণ্য সরবরাহে মাশুল আরোপের পরোক্ষ হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভূমিকার কথা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (১৫ জানুয়ারি) জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে খুররাম হুঁশিয়ার করেন,  পাকিস্তানের মাটিকে আফগান যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। নিরাপত্তা সহায়তা স্থগিতের প্রতিক্রিয়ায় সম্প্রতি পাকিস্তানি গোয়েন্দা সহযোগিতা বন্ধের অনানুষ্ঠানিক ঘোষণাও দিয়েছিলেন তিনি।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পতাকা
নতুন বছরের টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে পাকিস্তানে সহায়তা বন্ধের হুমকি দেওয়ার পর ৫ জানুয়ারি নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দেয় ওয়াশিংটন। পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে বেঈমান বলেছে দেশটির সেনাবাহিনী। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর খান যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। সোমবার তিনি ‌ওয়াশিংটনকে বলেছেন হুমকি-ধামকি আর সহায়তা বন্ধ করে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নেওয়া যাবে না।

সোমবার খুররাম বলেন, ‘এটা হলো পাকিস্তানের পররাষ্ট্র নীতি। আমরা আমাদের দেশ থেকে জঙ্গিদের নিরাপদ আশ্রয়গুলো  ধ্বংস করেছি এবং অবশিষ্টগুলোও নির্মূল করছি। কিন্তু একইভাবে আমরা এই ব্যাপারে সংকল্পবদ্ধ যে পাকিস্তানের মাটিতে আফগান যুদ্ধ চালানো যাবে না।’

টুইন টাওয়ার হামলা-পরবর্তী সময়ে আফগানিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি  এবং মার্কিনিরা পাকিস্তানকে গোয়েন্দা তথ্যের উৎস ও সরবরাহ রুট হিসেবে ব্যবহার শুরু করে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়, পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের কিছু অর্জনের আশা খুবই কম। একইভাবে পাকিস্তানও গোয়েন্দা সহযোগিতা বন্ধ রেখে যুক্তরাষ্ট্রকে সামান্যই ঠেকিয়ে রাখতে পারবে। কেবল একটি উপায়েই পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য জটিলতা তৈরি করতে পারে। আর তাহলো আফগানিস্তানে সরবরাহ রুটগুলো বন্ধ করে দেওয়া। তবে এখন পর্যন্ত পাকিস্তান এই ধরনের কোনও ইঙ্গিত দেয়নি। পাকিস্তানের কাছ থেকে পর্যবেক্ষকরা এই মুহূর্তে সবচেয়ে খারাপ যে পদক্ষেপ আশঙ্কা করতে পারেন তাহলো- দেশটি মার্কিন সরবরাহের ক্ষেত্রে ট্রানজিট ফি বাড়িয়ে দিতে পারে কিংবা সরবরাহে বিলম্ব ঘটাতে সময়ে সময়ে জটিলতা তৈরি করতে পারে। বিবিসির দাবি, এটি হলো উত্তেজনার চিহ্ন এবং প্রতিশোধের প্রদর্শন, কিন্তু দুই পক্ষ যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, বাস্তবতা অতোটা কঠোর নয়।

আফগানিস্তানকে শান্ত করতে ব্যর্থতার জন্য পাকিস্তানকে দোষ দেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক হবে না বলে সোমবার সতর্ক করেছেন খুররাম দস্তগীর। যুক্তরাষ্ট্রকে আফগান যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও বেসামরিকদের ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে দেশটির কাছে তিনি জানতে চান,  এর জন্য মাশুল আদায় করতে হবে কিনা। পাকিস্তান ৩০ লাখ আফগান শরণার্থীকে জায়গা দিয়েছে দাবি করে এর জন্যও যুক্তরাষ্ট্রের কাছ থেকে মাশুল আদায় করা উচিত হবে কিনা তাও জানতে চান পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম