ভারত-ইসরায়েলকে ভয় পায় না পাকিস্তান: পররাষ্ট্রমন্ত্রী আসিফ

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ১৫:০৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৫:১২
image

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত ও ইসরায়েল অভিন্ন অশুভ উদ্দেশ্য নিয়ে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। তবে পাকিস্তান একে ভয় পায় না। তার দাবি, নিজের সুরক্ষার সামর্থ্য পাকিস্তানের রয়েছে। ভারত-ইসরায়েলকে মুসলমানদের ভূখণ্ড দখলকারী আখ্যা দিয়েছেন আসিফ। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির ‘ক্যাপিটাল টক’ নামের টক-শো অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

খাজা আসিফ
ভারত-ইসরায়েল কূটনৈতিক সম্পর্কের ২৫ বছরের মধ্যে দ্বিতীয় ইসরায়েলি সরকারপ্রধান হিসেবে ছয় দিনের জন্য রবিবার ভারত এসেছেন নেতানিয়াহু। সোমবার (১৫ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বৈঠকের পর সাইবার নিরাপত্তাসহ ৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি হয়। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ভারত ও ইসরায়েল উভয় দেশই মুসলমানদের ভূখণ্ড দখল করে রেখেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের বিশাল এলাকা আর ভারত কাশ্মিরের মুসলিমদের ভূখণ্ড দখল করে রেখেছে।

সম্প্রতি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি প্রত্যাখ্যানে জাতিসংঘের ভোটে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে ভারত। তবে খাজা আসিফ বলেছেন, পাকিস্তান কখনওই ইসরায়েলের অস্তিত্বকে মেনে নেয়নি, নেবে না। তার দাবি, মুসলমানদের প্রতি শত্রুতাই ভারত-ইসরায়েলের বন্ধুত্ব ও আঁতাতের মূল ভিত্তি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে পাকিস্তানি জাতির ভাবাবেগ জড়িত। আর কাশ্মির ইস্যুটির সঙ্গে পাকিস্তানের অস্তিত্ব জড়িত। পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে আমাদের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

যুক্তরাষ্ট্র আর তাদের মিত্ররা ধারাবাহিক অভিযোগ করে আসছে, আফগান তালেবান ও তাদের মিত্র হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানে ‘নিভৃত আবাস’ গড়ে তোলার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ। নতুন বছরের টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে পাকিস্তানে সহায়তা বন্ধের হুমকি দেওয়ার পর ৫ জানুয়ারি নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দেয় ওয়াশিংটন। সবশেষ মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে হাক্কানি নেটওয়ার্কসহ তার অঞ্চলভুক্ত অন্যান্য জঙ্গিগোষ্ঠীর ব্যাপারে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন’।  তবে খাজা আসিফের দাবি, প্রচুর আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলতা অর্জন করেছি। তাই আমরা কাউকে ভয় পাই না।

এর আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার আড়ালে ভারত ও ইসরায়েল যে আঁতাত গড়ে তুলছে তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে পাকিস্তান।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম