আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালালো ভারত

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ২১:০৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২১:১৮
image

৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার উড়িষ্যা উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে স্থানীয় সময় সকাল নয়টা ৫৩ মিনিটে এই পরীক্ষা চালায় ভারতের স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসএফসি)।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ভারতের অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র। সংগৃহীত ছবি
ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন তারা।
অগ্নি সিরিজের প্রথম ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর প্রথম পরীক্ষামূলক সফল উৎক্ষেপন হয়েছিল ২০১২ সালের ১৯ এপ্রিল। এরপর ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়, ২০১৫ সালের ৩১ জানুয়ারি তৃতীয় এবং ২০১৬ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ হয়েছিল। সে সময় বলা হয়েছিলো সেটা ছিল তিন পর্যায়ে মিসাইল পরীক্ষার চতুর্থ এবং চূড়ান্ত পরীক্ষা। ২০০৩ সালে গঠিত ত্রিমাত্রিক এসএফসি ভারতের পারমাণবিক অস্ত্রের দেখভাল করে। ৫০ টনের এই ক্ষেপণাস্ত্রটির পর্যাপ্ত সংখ্যক উৎপাদনের আগে আরও কয়েকটি প্রায়োগিক পরীক্ষা (ইউজার ট্রায়াল) চালানো হবে।
এই পরীক্ষার মধ্য দিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ক্লাবের যোগ দিলো ভারত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স আর যুক্তরাজ্য এর আগে এই ক্লাবের সদস্য হয়।

/জেজে/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম