উড়ন্ত বিমানে বিয়ে পড়ালেন পোপ

বিদেশ ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ২৩:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২৩:৫৭

 

চিলি সফররত ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস উড়ন্ত বিমানে দুই বিমান কর্মীর বিয়ে পড়িয়েছেন। রাজধানী সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে পড়ানো এই বিয়েকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

উড়ন্ত বিমানে বিয়ে পড়ালেন পোপ ফ্রান্সিস। সংগৃহীত ছবি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লাইট এডেন্টডেন্ট পলা পোডেস্ট রুইজ (৩৯) ও কার্লোস সিফুয়ার্দি এলোরিগা (৪১) এর আগে সাধারণভাবে বিয়ে করেছেন। ফ্লাইটে পোপের কাছে বিয়ের আর্শীবাদ চান তারা।

পোপ তাদের বলেন, ‘আপনারা কি চান আপনাদের বিয়ে দিয়ে দেই?’ ওই যুগল তখন জানান, ২০১০ সালের ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোতে তাদের চার্চ ধ্বংস হয়ে যাওয়ায় চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি তারা।

এরপরই সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে সংক্ষিপ্ত ওই ফ্লাইটের মধ্যে ছোট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিস তাদের বিয়ে সম্পন্ন করেন। ক্যাথলিক রীতি অনুযায়ী তিনি তাদের বিয়ে পড়ান। প্রত্যক্ষদর্শী করা হয় এয়ালাইন্সের শীর্ষ এক কর্মকর্তাকে। চিলি সফররত পোপের জন্য এই ফ্লাইট পরিচালনা করেছে লাতিন আমেরিকার সবচেয়ে বড় এয়ারলাইন্স লাটাম।

পরে ওই যুগলকে হাতে লেখা বিয়ের সনদপত্র দেন পোপ ফ্রান্সিস। তাতে স্বাক্ষর করেন বর, কনে আর প্রত্যক্ষদর্শী।  মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিনিধি স্টেভ ডোরসি ওই সনদপত্রের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন।

এর আগে বুধবার চিলি সফররত পোপ দুক্ষিণাঞ্চলীয় শহর টেমুকুতে যান। সেখানে তিনি ঐক্যের ডাক দেন। বৃহস্পতিবার ইকিক শহরের গণজমায়েতের মধ্য দিয়ে চিলি সফরের শেষ টানবেন পোপ। পরে তার পেরু সফরের কথা রয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম