মানবাধিকার ইস্যুতে ট্রাম্পের ভূমিকা দুর্যোগপূর্ণ: এইচআরডব্লিউ'র প্রধান

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৮, ১০:৩২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৩:৩৫
image

ক্ষমতাগ্রহণের পর প্রথম বছরে মানবাধিকার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ‘দুর্যোগপূর্ণ’ ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর প্রধান কেনেথ রথ। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এইচআরডব্লিউ’র বার্ষিক প্রতিবেদন প্রকাশের আগেরদিন বুধবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে হোয়াইট হাউসে ট্রাম্পের এক বছরের কার্যক্রম নিয়ে একটি সার্বিক পর্যালোচনা স্থান পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দমন-পীড়নকারী নেতাদের প্রকাশ প্রশংসা করার মধ্য দিয়ে ট্রাম্প বিশ্বব্যাপী দমনমূলক নীতিকে উৎসাহিত করেছেন।  

আগেরদিন বুধবার ফ্রান্সের প্যারিসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রথ বলেন, ‘ট্রাম্প মানবাধিকারবিষয়ক পদক্ষেপের জন্য এক দুর্যোগ। কারণ তাকে দেখে মনে হয় গণতন্ত্রের চর্চা না করা শাসকদেরকে স্বাগত জানানোর তীব্র বাসনা রয়েছে তার।’  কেনেথ রথের দাবি, ট্রাম্প চীন থেকে শুরু করে রাশিয়ার কর্তৃত্ববাদী নেতাদেরকেও দমন-পীড়ন চালানোর ব্যাপারে অনুপ্রাণিত করেছেন।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক