২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন মরিয়ম নওয়াজ?

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫৯
image

পাকিস্তানে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। নওয়াজের দল পিএমএল-এন সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন খবরটি জানিয়েছে। অবশ্য, মরিয়ম এখন পর্যন্ত এই খবর স্বীকার কিংবা অস্বীকার কোনওটিই করেননি।

মরিয়ম নওয়াজ
পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে অনুষ্ঠিত নির্বাচনে পিএমএলএন-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পান নওয়াজের স্ত্রী কুলসুম। দলীয় সূত্রকে উদ্ধৃত করে ডন জানিয়েছে, নওয়াজের আসন এনএ-১২০ এ ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মেয়ে মরিয়ম। প্রাদেশিক পরিষদের পিপি-১৪০ আসনের জন্যও প্রচারণা চালাতে পারেন তিনি।

৪৪ বছর বয়সী মরিয়ম নওয়াজের জন্ম ১৯৭৩ সালের ২৮ অক্টোবর লাহোরে। ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পরিবারকে নির্বাসিত করার পর রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন মরিয়ম। আর গত বছর তার বাবা নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণা করার পর রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন তিনি। গত বছর এনএ-১২০ আসনের উপনির্বাচনে মায়ের জন্য প্রচারণা চালিয়েছিলেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম