একটার বদলে ১০টা বুলেট নিক্ষেপ করা হবে: পাকিস্তানকে ভারত

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০১৮, ০৯:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৪:১৩

জম্মু-কাশ্মির সীমান্তে উত্তেজনা নিয়ে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারত। একটার বদলে ১০টা বুলেট নিক্ষেপ করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। শুক্রবার মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

একটার বদলে ১০টা বুলেট নিক্ষেপ করা হবে: পাকিস্তানকে ভারত সম্প্রতি জম্মু-কাশ্মিরের পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের গুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হন। এ ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই শুক্রবার সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে এক বিএসএফ সদস্যসহ তিন ভারতীয় নাগরিক নিহত হন। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাল্টা বুলেট নিক্ষেপের কথা বললেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

হংসরাজ আহির বলেন, ‘ভারতে সন্ত্রাসী পাঠানো এবং যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের অভ্যাসে পরিণত হয়েছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা জম্মু-কাশ্মিরের পুলিশ সবাইকে সমন্বয় করতে হবে। পাকিস্তানের দুর্ভাগ্যজনক আচরণের জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রথম বুলেটটি আমাদের নিক্ষেপ করা উচিত নয়। কিন্তু তাদের দিক থেকে একটি বুলেট এলে আমাদের উচিত তার বিপরীতে ১০টি বুলেট নিক্ষেপ করা।’

এদিকে শুক্রবার সীমান্তে গোলাগুলির ঘটনায় সহস্রাধিক বেসামরিক নাগরিককে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে ভারত। স্থানীয় স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লোকজনকে সীমান্ত এলাকায় ফিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম