সীমান্ত পেরিয়ে হামলার সক্ষমতা দেখিয়েছে ভারত : রাজনাথ সিং

বিদেশ ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ২১:০৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:১৯

 

 

ভারত শুধু দেশের মাটিতে নয়, সীমান্ত পেরিয়ে হামলার সক্ষমতা দেখিয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি সেনাদের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া ও তিন সেনাকে হত্যার ঘটনার প্রায় এক মাস পর তিনি এ মন্তব্য করলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় চার ভারতীয় সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।

দিল্লীতে এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কয়েক মাস আগে পাকিস্তান ভীতুর মতো হামলা চালিয়ে আমাদের ১৭ জওয়ানকে হত্যা করেছে। এই জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সবার সঙ্গে পরামর্শ করেছেন। তারপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে জঙ্গিদের হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বিশ্বে শক্তিশালী জাতি হিসেবে ভারতের ভাবমূর্তি রয়েছে। আমরা বিশ্বকে শক্তিশালী বার্তা দিতে পেরেছি যে, শুধু নিজেদের মাটিতেই নয়, শত্রু রাজ্যেও আমরা শত্রুদের উপর হামলা চালাতে পারি। ভারত এই শক্তি অর্জন করেছে।’

ভারত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় জানিয়ে রাজনাথ সিং বলেন, ‘কিন্তু পাকিস্তান তার পথ থেকে সরে আসছে না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভারত সরকার কখনও মাথা নত করবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। ‘এখন বিশ্বের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরাও বিষয়টি মেনে নিয়েছে। তাই বিশ্ব দরবারে ভারতের মর্যাদা দ্রুত বাড়ছে।’

ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক সংঘের আয়োজনের ওই জনসভায় বক্তব্য দেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘রেলওয়ে মালগুদাম শ্রমিকরা কয়েক প্রজন্ম ধরে ঘাম ঝরিয়ে রেলওয়ের উপার্জন বাড়িয়েছে। তারপরও তাদের কোনও পরিচয়পত্র নেই। রেলওয়ে হাসপাতালগুলোতে তাদের কোনও চিকিৎসা সুবিধা দেওয়া হয় না।’ তিনি শ্রমিকদের এসব সমস্যার বিষয় নিয়ে তাদের প্রতিনিধি ও রেলপথমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেন আশ্বাস দেন।

 

/আরএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম