মানচিত্র সংশোধন করেছে আমিরাতের ল্যুভর মিউজিয়াম

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১১:২১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:০০

আরব আমিরাতের প্রধান জাদুঘরে উপসাগরীয় অঞ্চলের মানচিত্রের ‘ভুল’ ঠিক করা হয়েছে। এর আগে জাদুঘরের একটি মানচিত্র থেকে কাতার রাষ্ট্রকে মুছে ফেলার অভিযোগ করেছিলেন একজন মার্কিন গবেষক। তবে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, আরেকটি অনাকাঙ্ক্ষিত ভুল ঠিক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানায়।

জাদুঘরে রাখা আগের মানচিত্র

আমিরাতের ল্যুভর মিউজিয়ামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাদুঘরের একটি মানচিত্রে প্রাচীন পাত্রের সাহায্যে বাণিজ্যিক পথ নির্দেশ করা হয়েছিল। তবে ভুল করে চিহ্নটি সঠিক স্থানে বসানো ছিল না। এ কারণে আমরা মানচিত্রটি পরিবর্তন করেছি।’

গত সপ্তাহে ‘আমিরাত-কাতার প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে’ শিরোনামে এক প্রবন্ধে ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক সাইমন হেনডারসন দেখান আমিরাতের ওই মানচিত্র থেকে কাতারের নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি কাতার এলাকাটিকেই মানচিত্র থেকে বাদ দিয়েছে দেশটি। তবে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামের সঙ্গে যে চুক্তির মাধ্যমে আমিরাত তাদের জাদুঘরের নাম রেখেছে এ ঘটনা তার বিরোধী। এমন ভৌগলিক দূরীকরণ আইনবিরোধী বলেও দাবি করা হয় লেখাটিতে। এ ঘটনার পর সোমবার জাদুঘর কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি দিয়েছে।

গত বছরের জুন মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও মিসর। সে সময় দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ তোলে। কাতার এসব অভিযোগ অস্বীকার করলেও দেশ চারটি কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশ পথে অবরোধ আরোপ করে। এরপর থেকেই তেল সমৃ্দ্ধ কাতার ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছে। সম্প্রতি দেশদুটি একে অপরের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে।

/আরএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম