বেনগাজিতে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ১৮:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮

লিবিয়ার বেনগাজিতে মসজিদের পাশে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় ৩৫ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। হতাহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজন রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বেনগাজিতে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে প্রথম হামলাটি চালানো হয় বেনগাজির আল সালমানি এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটি মসজিদের সামনে। সন্ধ্যায় নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। এর ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় গাড়িবোমা হামলাটি চালানো। তবে এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ২০১১ সালে দেশটির সাবেক নেতা মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর এ ধরনের হামলায় এটিই সবচেয়ে বড় ধরনের প্রাণহানি।

বেনগাজি এলাকা নিয়ন্ত্রণ করছে দেশটির প্রভাবশালী লিবিয়ান ন্যাশনাল আর্মি। এর নেতৃত্বে রয়েছেন দলত্যাগী জেনারেল খলিফা হাফতার। ২০১১ সালে লিবিয়ায় রাজনৈতিক সংকটের শুরুর দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম