ইসরায়েলবিরোধী টুইট সামনে আসায় লোরিয়েলের কাজ ছাড়লেন ব্রিটিশ মডেল

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ২৩:০৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২৩:৪৩
image

 

প্যারিস ভিত্তিক বৈশ্বিক কসমেটিক ব্রান্ড লোরিয়েলের সর্বশেষ শ্যাম্পুর বিজ্ঞাপনে মডেল নির্বাচিত হয়েছিলেন ব্রিটিশ নাগরিক আমেনা খান। ২০১৪ সালে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করে নিজের বেশ কয়েকটি টুইট নতুন করে সামনে আসার পর সেই কাজ ছেড়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর এই খবর জানিয়েছে। ডানপন্থি সংবাদমাধ্যমগুলোদে ওই টুইট নতুন করে প্রকাশিত হলে গত সোমবার (২২ জানুয়ারি) বৈশ্বিক ব্রান্ডটির কাজ থেকে সরে আসার ঘোষণা দেন আমেনা।

ব্রিটিশ মডেল আমেনা খান। পুরনো ছবি

মিডলইস্ট মনিটর ২০১৪ সালের জুলাই মাসে আমেনার করা কয়েকটি টুইট দেখতে পাওয়ার কথা জানিয়েছে। সেসব টুইটে ইসরায়েলকে ‘শয়তান রাষ্ট্র’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূমি দখলের সমালোচনা করেন আমেনা। কোনও টুইটে ঐতিহাসিকভাবে ওই অঞ্চলে খ্রীষ্টান, ইহুদি ও মুসলমানদের বসবাসের প্রশংসা করেন তিনি। ব্রিটিশ নাগরিক আমেনা ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করা দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রশংসা করার পাশাপাশি রাফাহ সীমান্ত বন্ধ রাখায় মধ্যপ্রাচ্যের আরেক দেশ মিশরের সমালোচনা করেন তিনি।

২০১৪ সালের ওই সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলো ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় তিন ইসরাইলি কিশোর নিহত হওয়ার অভিযোগ তুলে আট জুলাই অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। আট সপ্তাহের ওই অভিযানে এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। পরে আগস্টে দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।  সেই প্রেক্ষাপটেই টুইট করেছিলেন আমেনা খান।

সোমবার পুরনো টুইটগুলো মুছে দিয়ে এক বিবৃতিতে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন আমেনা। তিনি বলেন, বহুমাত্রিকতা আমার প্যাশন। আমি কাউকে ছোট করতে চাই না। আমি যা বলতে চেয়েছিলাম ওই টুইটে তা বোঝাতে পারিনি বলে সেগুলো মুছে দিয়েছি।

ফ্রান্সের প্যারিস ভিত্তিক কসমেটিক ব্রান্ড লোরিয়েলের এক মুখপাত্র ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টকে বলেছেন, আমেনার সরে যাওয়ার ঘোষণার সঙ্গে সম্মতি জানাচ্ছেন তারা।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে লোরিয়েল ও আমেনা দুজনেই সমালোচনার মুখে পড়েছেন।

 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক