দ. কোরিয়ার হাসপাতালে আগুন লেগে ৩১ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ০৮:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১১:০৯
image

দক্ষিণ কোরিয়ার মিরিয়াং এলাকার একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও অন্তত ৬৯ জন  আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই হাসপাতালের অভ্যন্তরে ২০০ রোগী অবস্থান করছিলো বলে জানায় স্থানীয় বার্তা সংস্থা। এদের মধ্যে কেবল ৯৩ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে খবর দিয়েছে তারা। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ঘটনাস্থল থেকে ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

দক্ষিণ কোরিয়ার হাসপাতালে আগুন
বিবিসি জানিয়েছে,  মিরিয়াং অঞ্চলটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরে। ধারণা করা হচ্ছে, আগুন লাগার সময় ওই ভবন এবং পাশের নার্সিং হোমের ভেতর ২০০ রোগী অবস্থান করছিলেন। সেখানে কতজন স্টাফ ছিলেন তা জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপকে উদ্ধৃত করে বিবিসি জানায়, সেজং হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। 
দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগের প্রধান চোই মান উ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা এএফপি জানায়, ‘হাসপাতাল এবং নার্সিং হোম দুই জায়গাতেই প্রাণহানি হয়েছে। অন্য একটি হাসপাতালে নেওয়ার পথেও কয়েকজন মারা গেছেন।’ চোই মানকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, দমকলকর্মীরা এরইমধ্যে ২০০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। নিহতরা বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থান করছিলেন বলে জানান তিনি। চো জানান, কারও শরীরই আগুনে ঝলসে যায়নি। আগুনের কারণ জানতে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট এক মোবাইল বার্তায় দ্রুত আগুনের ক্ষয়ক্ষতি ও কারণ চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।  গত বছর দক্ষিণ কোরিয়ার জেচেওন শহরে একটি জিমে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছিল।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক