সু চির বিরুদ্ধে রিচার্ডসনের অভিযোগকে ‘ব্যক্তিগত আক্রমণ’ বলছে মিয়ানমার

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১১:৫৯আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১২:০৬
image

মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে ‘ব্যক্তিগত আক্রমণ’ করেছেন বলে অভিযোগ করেছে মিয়ানমার। সরকারের মুখপাত্র জা তায় বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় উপদেষ্টার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত ছিল।’ সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটটাইমসের এক প্রতিবেদনে থেকে এসব কথা জানা যায়।

সু চির বিরুদ্ধে রিচার্ডসনের অভিযোগকে ‘ব্যক্তিগত আক্রমণ’ বলছে মিয়ানমার রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির ১০ সদস্যের একটি প্যানেল করেছেন। ওই প্যানেলে পাঁচজন বিদেশি সদস্য ছিলেন। সফরের তিন দিন পার করেই পর সু চির বিপক্ষে অবস্থান নেন রিচার্ডসন। তিনি বলেন, ‘আমি এমন কোনও প্যানেলে বসে থাকতে পারি না যেখান থেকে রোহিঙ্গা সংকটের ব্যাপারে পুরো বিশ্বের ‘চোখে ধুলো’ দেওয়ার হবে।’

রোহিঙ্গা নিরসনে গঠিত মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির ১০ সদস্যের ওই প্যানেল থেকে বুধবার পদত্যাগের ঘোষণা দেন রিচার্ডসন। বলেন, তিনি লোক দেখানো ওই প্যানেলের অংশ হতে চান না। নোবেল বিজয়ী সু চির সমালোচনা করে তিনি বলেন, ‘তার মধ্যে নেতৃত্বগুণের অভাব রয়েছে।’ রয়টার্সের সাংবাদিকদের মুক্তির কথা উল্লেখ করলে সু চির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কথাও জানান রিচার্ডসন। বলেন, ‘সাংবাদিকের বিষয় জানতে চাওয়ায় সু চি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে আমি তার কাছে থাকলে হয়তো মেরে বসতেন।’ রিচার্ডসনের সমালোচনার জবাবে জা তাও বলেন, ‘আমরা রয়টার্সের সাংবাদিকদের ব্যাপারে তার আবেগের বিষয়টা বুঝি। কিন্তু তাদের গ্রেফতারের বিষয়ে কথা বলার এখতিয়ার রিচার্ডসনের নেই।’

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। জাতিসংঘ এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছে। একে নিধনযজ্ঞ বলেছে যুক্তরাষ্ট্রও। অনেকদিন ধরে চলে আসা নিধনযজ্ঞ নজর কাড়তে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বিশ্বসংস্থাগুলোতে। মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে থাকে বিশ্ব। রোহিঙ্গা সংকট নিরসনে অং সান সু চি’র একটি আন্তর্জাতিক পরামর্শক প্যানেল গঠন করেন। বুধবার কথিত এই  প্যানেল থেকে পদত্যাগ করেন।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম